রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

তল্লা সাধারণ পাঠাগার র‌্যাপিড  দাবায় সুদিন চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৮৭ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সাধারণ পাঠাগারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতা ১৮ জুন বুধবার পাঠাগারের নিজস্ব কার্যালয়ে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন আন্তর্জাতিক রেটেড দাবা খেলোয়ার ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান রুমির সঞ্চালনায় ও সহ-সভাপতি মোঃ কুতুবউদ্দিন শাহীনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন খানপুর পোলস্টার ক্লাবের সহ-সভাপতি এস এম বাতেন, সাধারণ পাঠাগারের সহ-সভাপতি মোঃ শামছুল আলম ও তপন রায়।

সুইসলীগ পদ্ধতির এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র  ১৬৫৩ আন্তর্জাতিক র‌্যাপিড রেটিংপ্রাপ্ত খেলোয়ার আমিনুল হাসান সুদিন ৬ খেলায় সর্বোচ্চ সংগ্রহ ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জণ করেন। এতে রানার আপ হন একই স্কুলের সপ্তম শ্রেণির ১৬১০ আন্তর্জাতিক র‌্যাপিড রেটিংপ্রাপ্ত খেলোয়ার রোহান খান।

এছাড়া তৃতীয় থেকে ষষ্ঠ হয়েছে যথাক্রমে রাহিব রহমান, আরিয়ান সামির আনান, নুসরাত হাসান নাবা ও একই এস এম আবু সুফিয়ান। ক্ষুদে দাবাড়ু হিসাবে চমৎকার নৈপুণ্য দেখিয়েছে সকলের দৃষ্টি কেড়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির সমাদৃত সাম্য এবং একই স্কুলের প্রথম শ্রেণির রূপান্তর সৌর।

এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ীদের আগামী ২৮ জুন, শনিবার আনুষ্ঠানিক ভাবে পাঠাগার প্রাঙ্গণে পুরস্কৃত করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102