শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

হামলা,মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২৮ 🪪

সারাদেশে সাংবাদিক হত্যা, ও হামলা, মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ সাংবাদিকরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে দেশের সাংবাদিকরা। এর ফলে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের করা হচ্ছে হয়রানি। সমাজের অনিয়মের চিত্র তুলে ধরতে গিয়ে যদি কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে যায় তখনই মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়।মামলা দিয়ে ও গ্রেফতার করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় (১২ মে) রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন নিউজ পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। তাকে জামিন দেওয়া হচ্ছেনা। এইসব হয়রানিমূলক মামলা সাংবাদিকদের নামে আগেও দেওয়া হয়েছে। কিন্তু তাতে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায়নি কখনো তা করতে পারবেনা।

 

আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসকল অপচেষ্টা বন্ধ করুন। তানাহলে আমারা সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দলনের ডাক দেবো।

 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবিন সাংবাদিক নূরুল ইসলাম নূরু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন,ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা শাহাদাত হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম,সাংবাদিক মাসুদ আলী, শাকিল আহমেদ ডিয়েল, পম আজিজ, সেলিম হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তাক আহম্মেদ সুমন, বকুল, মোঃ জুয়েল, ফাহমিদা আক্তার এ্যমি, সোহেল রানা, জসিমউদদীন, জাহাঙ্গীর হোসেন, রাকিব চৌধুরী শিশির, সুমি আক্তার, মিতু,লিজা আক্তার,আনোয়ার হোসেন সজিব, জুয়েল চৌধুরী, আরিফ হোসেন, আশিক প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102