মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সোনারগাঁওয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬৫ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় জনগুরুত্বপূর্ণ দুই ইউনিব্লকের সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) দুপুরে বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া ও গোয়ালদী ২নং কালভার্ট-গোয়ালদী খালেকের বাড়ি এলাকায় নির্মিত রাস্তা দুটির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রাস্তা দুটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মাশরেকুল আলম, প্রকৌশল বিভাগের কর্মকর্তা, ঠিকাদার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলামী পরশ পাথর রাস্তা দুটির নির্মাণ কাজ সম্পন্ন করে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিরা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে পৌরসভার বাগমুছা গ্রামে গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়ন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া রাস্তাটির অব্যবস্থাপনার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন রাস্তা নির্মাণের ফলে তাদের যাতায়াত সহজ হবে।

পৌর প্রশাসক ফারজানা রহমান বলেন, জনস্বার্থে নির্মিত এ রাস্তা দুটি যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। এটি স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সড়ক দুটির উদ্বোধনের পর থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102