মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন

না’গঞ্জ জেলা আওয়ামী লীগের শোভাযাত্রায় নেতাকর্মী নিয়ে যুবলীগ নেতা শাহীন সরকার ও মামুন পাঠানের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৫৭ 🪪

 

বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী যড়ষন্ত্রের বিরুদ্ধে নগরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মী নিয়ে যুবলীগ নেতা শাহীন সরকার ও মামুন পাঠান যোগদান করেন।

এসময়, শান্তি উন্নয়ন ও শোভাযাত্রায় স্লোগানে স্লোগানে কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি। এ সময় সামনে থেকে শোভাযাত্রায় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন সরকার বলেন, বারবার দরকার, শেখ হাসিনার সরকার। বিএনপি জামাতের নৈরাজ্যে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিমুদ্দিন প্রধান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধো নাজির মাদবর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান, নুরু শিকদার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আজ বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার হতে শহর প্রদক্ষিণ করে ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102