সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

প্রয়োজনে শাপলা চত্বরের মতো নতুন আন্দোলন গড়ে তোলা হবে : আল্লামা আব্দুল আওয়াল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৭ 🪪

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল শাপলা চত্বরে নিহতদের জন্য ক্ষতিপূরণ ও তাদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) ফতুল্লার কাশীপুরের হাজিপাড়া মারকাযুল উলুম মাদরাসায় নিহতদের মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি তোলেন।

তিনি বলেন, শাপলা চত্বরে যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নিহত ও পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের নির্দেশেই আমাদের ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। তখন হুমকির কারণে আমরা তাদের পরিচয়ও প্রকাশ করতে পারিনি।

আব্দুল আউয়াল আরও বলেন, যারা আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তারা এখনও রাষ্ট্রযন্ত্রে সক্রিয়। তাদের ফিরে আসা রোধ করতে জনতাকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে শাপলা চত্বরের মতো নতুন আন্দোলন গড়ে তোলা হবে। সভা শেষে নিহত এক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল কাদির, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাজিপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী আব্দুল আহাদ, শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুফতী শেখ শাব্বীর আহমাদ, কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান আশেকী, মাওলানা মুহিব ইমতিয়াজ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, মুফতী তৌফিক বিন হারিছ, হাফেজ জাহিদ হাসান, প্রমুখ।

প্রসঙ্গত,২০১৩ সালে হেফাজতে ইসলামের শাপলা চত্বর আন্দোলনে রক্তক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এ ঘটনায় হেফাজতের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা প্রত্যাহারের দাবি জানায় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102