রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

ফতুল্লার লালখাঁর ব্লাকমেইলিং চক্রের প্রধান ডাকাত মিঠু এখনো অধরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪২৩ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় নারী দিয়ে প্রেমের ফাঁদে ফেলে পুরুষদের আকৃষ্ট করে ডেকে এনে আটক করে ব্লাকমেইল করে মুক্তিপণ চাওয়া চক্রের ২ সদস্য গ্রেপ্তার হলেও চক্রের অন্যতম হোতা মিঠু ওরফে ডাকাত মিঠু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ব্লাকমেইলিং চক্রের প্রধান ডাকাত মিঠুকে আটক করলে ঐ অঞ্চলের অপরাধ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন এলাকাবাসী। 
এদিকে ঢাকার এক কলেজ ছাত্র’র সাথে ফেইসবুকে সম্পর্ক তৈরি করে প্রেমের ফাঁদে ফেলে নিঝুম নামের এক ব্লাকমেইলিং চক্রের সদস্য। নিঝুমের সাথে আরো কয়েকজন তরুণী রয়েছে। আর তাদের দিয়ে বিভিন্ন বয়সের পুরুষকে প্রেমের ফেলে তাদের কব্জায় নিয়ে এসে নারীর সাথে ছবি তুলে ব্লাকমেইল করে মিঠু ওরফে ডাকাত মিঠু। আর মিঠুর সাথে রয়েছে কয়েকজন সদস্য। ব্লাকমেইলিং করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এমন বহু ঘটনার অভিযোগ রয়েছে। আর ঢাকার কলেজ ছাত্র আল আমিনকে ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করতে গিয়ে মিঠুর ২ জন সদস্য পুলিশের খাঁচায় বন্দি হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, অপরাধীরা যত বড় শক্তিশালী হউক না কেন প্রকার ছাড় পাবে না। ঢাকার এক ছাত্রকে ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে। মূলহোতা মিঠু সহ তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত ঢাকার পোস্তগোলা রাজাবাড়ী এলাকার কলেজ ছাত্র আল আমিনের সঙ্গে নিঝুমের ফেইসবুকে পরিচয় হয় এবং সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সুবাদে ৩০ এপ্রিল নিঝুমের ডাকে সারা দিতে ঢাকা হতে ফতুল্লায় আসে। পরে আল আমিনকে ডেকে এনে নিঝুম সহ অন্য আসামীরা মিলে তাকে ফতুল্লার লালখাঁ পিটিআই ভবনের সামনে একটি টিন বাসায় এনে আটক করে ৫ লাখ টাকা দাবি করে। পরে ১ লা মে আল আমিন বাথরুমে যাওয়ার কথা বলে ৯৯৯ ফোন দেয়। পরে মুক্তিপণের টাকা দেয়ার কথা বলে পুলিশ ফোন করলে মিঠু ২ জনকে পাঠালে পুলিশের জালে আটক হয় ২ সদস্য। আটককৃতরা হলো ফতুল্লার লালখাঁ এলাকার সোহরাব মিয়ার ছেলে মোস্তফা (৩৫) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে আল আমিন। এ ঘটনায় কলেজ ছাত্র আল আমিনের বড় ভাই ইসমাঈল মোল্লা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102