বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

 আগামী ১২ এপ্রিল ফতুল্লায় বিএনপির সমাবেশ সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৭২ 🪪

ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে বিএনপির আগামী ১২ এপ্রিলের জনসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পাগলা তালতলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো. বাবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো. শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাজহারুল আলম মিথুন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, প্রযুক্তি দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন খান প্রমুখ।

কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনজেএস নাঈম আকবরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডি. এম. আহসান হাবীব, ৪ নং ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান, শ্রমিক নেতা সুমন খান, জাবেদ হোসেন, বাবু প্রমুখ।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা” বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ফতুল্লা থানায় আগামী সমাবেশ সফল করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102