শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের সভা ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বর্ধিত বাস ভাড়া-গ্যাসের মূল্য প্রত্যাহারে নারায়ণগঞ্জে বাসদ-এর বিক্ষোভ ​জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী’—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পরিবেশবাদীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ 🪪
নারায়ণগঞ্জে এলএনজি আমদানি বিরোধী ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পরিবেশবাদীদের সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) জ্বালানি নীতিতে জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা থানা রোডে পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইট (ইএসএডিএস), ক্লিন ও বিডব্লিউজিইডির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও আর্জেন্ট এলএলসির মধ্যে স্বাক্ষরিত এলএনজি চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি তোলেন।
বক্তারা বলেন, এলএনজি আমদানির মাধ্যমে জ্বালানির উপর বিদেশি নির্ভরতা বাড়লে অর্থনৈতিক সংকট ও পরিবেশগত ঝুঁকি বাড়বে। ইএসএডিএস-এর মহাসচিব মীযানুর রহমান বলেন, “এলএনজির বদলে সৌর, বায়ুর মতো স্থানীয় নবায়নযোগ্য উৎসে বিনিয়োগই টেকসই সমাধান।”
সমাবেশে পাঁচ দাবি উত্থাপন করা হয়: এলএনজি চুক্তি বাতিল, জ্বালানি বাজেটের ৭০% নবায়নযোগ্য খাতে বরাদ্দ, দুর্নীতি বন্ধ, ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানো এবং বিকেন্দ্রীকৃত জ্বালানি ব্যবস্থা গঠন।
প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী, দেশের ৬২% জ্বালানি আসে প্রাকৃতিক গ্যাস থেকে, যা ১২ বছরের মধ্যে ফুরিয়ে যেতে পারে। আর্জেন্টের সাথে চুক্তি অনুযায়ী, বছরে ৪.৫ মিলিয়ন টন এলএনজি আমদানিতে ২ বিলিয়ন ডলার ব্যয়ের আশঙ্কা প্রকাশ করা হয়।
তরুণ প্রজন্ম ও স্থানীয়দের ব্যাপক সমর্থনপুষ্ট এ আন্দোলন জলবায়ু ন্যায়বিচারের দাবিকে শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি নীতি পরিবর্তন না হলে ভবিষ্যতে গণবিক্ষোভ আরও বেগবান হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ESADS)-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মির্জা ওয়াসিম উদ্দিন, জহিরুল ইসলাম, এম,এ মহিন সরদার  প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102