মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দক্ষতা যোগ্যতা সততা নিয়ে এগিয়ে যাক বাংলার শিরোনাম – মাওলানা মঈনুউদ্দিন আহমদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ 🪪
গণমাধ্যম মানুষের কথা বলে, বাধা ডিঙিয়ে আলোর পথে ডাকে। সত্য আর সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমেই নিজের শক্তিশালী অবস্থান নিশ্চিত করে একটি গণমাধ্যম। একই ভাবে দীর্ঘ ৫ বছর গণমানুষের কন্ঠ হয়ে কাজ করেছে পাঠকপ্রিয় গণমাধ্যম “বাংলার শিরোনাম”। সত্য প্রকাশে স্পাত কঠিন বাধা পেড়িয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে গণমাধ্যমটি
 ৫ জানুয়ারি ২০২৫ নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় না:গঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন রেস্টুরেন্টে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেন প্রতিষ্ঠানটির সাংবাদিক, কলাকুশলী, শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্টরা। এসময় “বাংলার শিরোনাম” সম্পাদক ইউসুফ আলী প্রধানের সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোন প্রকার ছাড় নয় বলে নিশ্চিত করেন। কোন ধরনের প্রভাব সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাঁধা সৃষ্টির কারণ হবেনা বলে তিনি জানান।
সঠিক সংবাদ সমাজের দর্পণ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ “বাংলার শিরোনাম” এর প্রতি শতভাগ সঠিক ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন পত্রিকা হউক বা অনলাইন যেটাই হউক না কেন দক্ষতা যোগ্যতা সততা  নিয়ে এগিয়ে যাক বাংলার শিরোনাম।
দোয়া ও আলোচনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার তিনি বলেন সত্যের সংগ্রামে মিথ্যার অবসানে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে বাংলার শিরোনামকে।
এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক কলামিস্ট এড. তমিজ উদ্দিন বলেন সাংবাদিক এক নিদ্রাহীন পেশা যখন যেখানে জন দুর্ভোগ সেখানেই সাংবাদিককে এগিয়ে যেতে হয়।
এসময় উউপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ মো শাব্বীর আহমদ,  মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ও মহানগরী প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আবদুল মোমিন,এড. নিজাম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো নিজাম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক, বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহিন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসাইন চিশতী শিবলু, খোলা কাগজের নারায়ণগঞ্জ প্রতিনিধি নেয়ামত উল্লাহ, টুডে টাইমসের সম্পাদক ও প্রকাশক তানজিমুল হাসান মায়াজ, আমার দেশ পত্রিকার সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা আরফি হোসাইন,বন্দর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন, সাংবাদিক বাদল ভূইয়া, বাংলার চোখ নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলার শিরোনামের কারিগরি সহযোগিতায় আল মামুন, সাংবাদিক মো রানা, বাংলার শিরোনাম নারায়ণগঞ্জ সংবাদদাতা আলী আহমাদ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102