বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৫১ 🪪

নানা আয়োজনে উদযাপিত হলো ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’ দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭ বছরে পদার্পণ। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার, ৩ মে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে পত্রিকাটির ১৬ বছর পূর্তি শেষে ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের সম্মাননা স্মারক প্রদান এবং অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক (রুমন রেজা)। উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি এবং নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভিকটিমের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সেন্টু, নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ (প্রশাসন) এর টিআই এম এ করিম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন এবং সঞ্চালনা করেন প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ শফিকুল ইসলাম আরজু, আহাম্মদ আলী, মোঃ শরীফ হাসান চিশতী ও কাজী আনিসুল হক হীরা অনুষ্ঠান সফলে সহযোগিতা করেন।

বক্তারা বলেন, দৈনিক আজকের নীরবাংলা দীর্ঘ ১৬ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশের মানুষের আস্থা অর্জন করেছে। ঘটনার পেছনের ঘটনা, মিথ্যার মুখোশ ছিন্ন করে সত্য প্রকাশে পত্রিকাটি আগামীতেও অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

দৈনিক আজকের নীরবাংলা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102