শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

 ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’: ১৬ দলের অংশগ্রহণে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫৩৪ 🪪

প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের ফুটবলে প্রাণ ফিরিয়ে আনতে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বর্ণাঢ্য আয়োজনে ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মে) সন্ধ্যা ৭টায় শহরের ইসদাইর পৌর স্টেডিয়াম অডিটোরিয়ামে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মাদ রেজা রিপনের উদ্যোগে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে। প্রস্তুতি সভায় জেলার প্রথম ও দ্বিতীয় বিভাগের ১৬টি ফুটবল দলের প্রতিনিধিরা অংশ নিয়ে টুর্নামেন্ট সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রধান উদ্যোক্তা ফতেহ মোহাম্মাদ রেজা রিপন নারায়ণগঞ্জের ফুটবলের বর্তমান দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ এক সময় ফুটবলার তৈরির সূতিকাগার ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ১৮ বছর ধরে এখানে কোনো নিয়মিত ফুটবল লিগ আয়োজন করা হয় না। সঠিক পরিচর্যা ও নিয়মিত টুর্নামেন্টের অভাবে মুন্না এবং চুন্নুদের মতো কিংবদন্তি ফুটবলার আজ আর গড়ে উঠছে না।”

তিনি আরও বলেন, “আমরা চাই ফুটবল মাঠগুলো আবার মুখরিত হোক। এই লক্ষ্যেই মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিবের সহযোগিতায় আমরা ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু করতে যাচ্ছি। খেলাধুলার প্রসারে ও নতুন প্রতিভা অন্বেষণে রাকিবুল ইসলাম রাকিবের মতো একজন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্বকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, এই টুর্নামেন্টের মাধ্যমে নারায়ণগঞ্জের ফুটবল অঙ্গনে নতুন জাগরণ সৃষ্টি হবে।”

সভায় উপস্থিত ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর এমন একটি বড় টুর্নামেন্টের আয়োজন স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করবে।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জের সামাজিক ও ক্রীড়া অঙ্গনে দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁরই পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার সেরা ১৬টি দল অংশ নেবে। সভায় টুর্নামেন্টের সম্ভাব্য তারিখ, ফরম্যাট ও অন্যান্য কারিগরি দিক নিয়ে আলোচনা সম্পন্ন হয়। খুব শীঘ্রই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের লোগো ও সূচি উন্মোচন করা হবে বলে সভায় জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102