মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে গুলি করা ডিবির সেই কনক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ 🪪

নারায়ণগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দরে নিজ কর্মস্থল থেকে কনককে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টায় তার ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।

এ ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখা গেছে বলে অভিযোগ করেছিলেন। গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল।

এরপর কনককে ক্লোজড করা হয়। গেল ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে থাকে কনক। এই ঘটনার দুই বছর পর গত বছরের ২১ অক্টোবর মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102