শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

কেন্দ্রীয় কমিটির সাথে বিপিজেএ না.গঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৩ 🪪

বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। এসময় নবনির্বাচিত নতুন কমিটিকে অনুমোদন পত্র প্রদানসহ তাদের সফলতা কামনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল ঢাকার পুরাতন পল্টনে অবস্থিত এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা শাখার ২০২৫—২৬ অর্থ বছরের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সহ—সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান উল রাজীব, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান ও প্রচার সম্পাদক মোঃশহিদ হোসেন।

এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা বলেন, ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি ২০২৫—২৬ অর্থ বছরের জন্য নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচিত এই কমিটি তাদের কর্মকাণ্ডে আরও বেশি শ্রদ্ধাশীল ও মনোযোগী হয়ে ফটো সাংবাদিকতার মান মর্যাদা অক্ষুন্ন রাখবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে এবং ফটো সাংবাদিকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে সংগঠনের ভাবমূর্তি উন্নত করে এবং সংগঠনকে আরও বেশি গতিশীল ও বেগবান করবে।

এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরাও সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন রাখা এবং ফটোসাংবাদিকদের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102