শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের সভা ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বর্ধিত বাস ভাড়া-গ্যাসের মূল্য প্রত্যাহারে নারায়ণগঞ্জে বাসদ-এর বিক্ষোভ ​জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী’—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ

সেলিম-সাঈদ ক্রিকেট টুর্ণামেন্টের জার্সি উন্মোচন করলেন-সজীব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ 🪪
কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো” এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট’র জার্সি উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর)  উপজেলার “সোনারগাঁ রয়েল রিসোর্ট” এ মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের জার্সির মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী, সোনারগাঁ উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ- সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বেপারী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ ক্রিড়া মোদী একরামুল হক বাদল।
টুর্নামেন্টে ঘরোয়া লীগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা, এছাড়া হারুন- অর-রশিদ, আরিফ প্রধান, আল-আমিন বেপারী, মাসুদ বেপারী, মাহবুব বেপারীর সার্বিক তত্ত্বাবধানে পুরো টুর্ণামেন্টটি পরিচালনা করা হবে বলে জানান আয়োজক কমিটি।
আগামী ২৪ শে নভেম্বর থেকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের ক্রিকেট মাঠে ১৬ টি দল নিয়ে “নক আউট” পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে সাঈদ স্মৃতি একাদশ, বেপারী একাদশ, কাদিরগঞ্জ কিংস একাদশ, আষাঢ়িয়ার চর গোল্ডেন স্টার ক্লাব, সুবর্ণ ক্রিকেট একাডেমি, সোনারগাঁ ৯৯ নোবেল মীর একাদশ, পৌরসভা ইয়াং স্টার, সোনারগাঁ ফাইটার্স, সোনারগাঁ প্রেস একাদশ, মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ, মাইটি ম্যাভরিক্স, বনানী ব্লাস্টার, জিনিয়াস ক্রিকেট একাডেমি, নবাবগঞ্জ মাহিন একাদশ, গজারিয়া ক্লিয়া স্পোর্টিং ক্লাব, ইউবিএ গ্ল্যাডিটোর্স ক্রিকেট ক্লাব।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102