সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হামে ৪০০ শিশুর মৃত্যু: টিকার সংকট ও রাষ্ট্রীয় উদাসীনতার প্রতিবাদে না’গঞ্জে ছাত্র ফ্রন্টের সমাবেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

দ্বিতীয় দিনেও সার্ভেয়ারদের কর্মবিরতি, দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৪ 🪪

সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী সার্ভেয়াররা।

বুধবার (০২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, রোডস এন্ড হাইওয়ে, উপজেলা ভূমি অফিস, স্থানীয় সরকার (এলজিইডি), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের সার্ভেয়ারগন উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সংগঠন আইডিএসইবি এর আবেদনের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, কারিগরী শিক্ষা বোর্ড, কারিগরী শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর হতে মতামত/তথ্য সংগ্রহপূর্বক বাংলাদেশ সচিবালয়ের (ভিতরের ও বাইরের) সরকারী কর্মকর্তা/কর্মচারীদের যাবতীয় দাবী-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন/মতামত প্রদানের লক্ষ্যে গঠিত স্থায়ী কমিটির ২২- ০৯-২০১৩ খ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পূর্বের ৩ বছর মেয়াদী এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রনালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে তথায় টাঃ ৮০০০-১৬৫৪০/- (বর্তমানে টাঃ ১৬০০০-৩৮৬৪০/-) উন্নীত করা যায়।কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় এই যে, বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪৪ টি মন্ত্রনালয়ের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃত সার্ভেয়ার/সমমানের পদধারীদের অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান না করে ১৪/১৫/১৬ তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হচ্ছে। যা অনভিপ্রেত ও সম্পূর্ন বৈষম্যমূলক আচরণ। অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন- বৈষম্য দূরীকরণের অনুরোধ করেন তারা। এছাড়া দাবি না মানলে আগামী ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102