শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের সভা ত্বকী হত্যার ১৫৮ মাস: ‘বিচারহীনতা বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বর্ধিত বাস ভাড়া-গ্যাসের মূল্য প্রত্যাহারে নারায়ণগঞ্জে বাসদ-এর বিক্ষোভ ​জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী’—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ বর্ধিত বাস ভাড়া ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর চরম জুলুম: ইউশা ইসলাম  তোলারাম কলেজের নবীন বরণে ‘রাজনৈতিক দাসত্ব’ ও শহীদদের অবমাননার অভিযোগ: ছগির হোসেনের তীব্র প্রতিবাদ বস্তুনিষ্ঠ সংবাদের অঙ্গীকারে না’গঞ্জে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘নিউজ আলো’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ তোলারাম কলেজে নবীন বরণের নামে লাখ লাখ টাকার হরিলুট: ফারদিন ইসলামের হুঁশিয়ারি নাসিকে ‘আংশিক নয়, পূর্ণাঙ্গ কুতুবপুর অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রশাসককে স্মারকলিপি পেশ

গণতন্ত্র দিবসে ‘সজীব’র নেতৃত্বে নয়াপল্টনে ৫’সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ 🪪
 বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব’র নেতৃত্বে গেছেন ৫’সহস্রাধিক নেতাকর্মীদের বিশাল মিছিল। এসময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা মিছিলের মধ্যে তার মিছিলটি ছিলো চোখে পড়ার মতো। তরুণ এ নেতার স্লোগানে স্লোগানে প্রকম্পিত ছিলো নয়াপল্টন এলাকা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দুপুর ১২টার আগে থেকেই যখন ঢাকার আশপাশের এলাকার ন্যায় সোনারগাঁ থেকে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে তারা হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশ নেন।
এ গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতারা বক্তব্য দেন।
সরজমিনে দেখা গেছে, তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে উল্লাস করেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন হলো গণতন্ত্রের একটা বড় ধাপ, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, ভোটের অধিকার এই ৩টি জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাসেজ।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে  তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের দুঃশাসনের অবসানের পরও তারা কিন্তু থেমে নেই। এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা বিএনপিতে অনুপ্রবেশ করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। তাই সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার আহ্বান জানাই।
প্রসঙ্গত, গত রোববার (১৫ সেপ্টেম্বর) সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102