সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ দফা দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান হামে ৪০০ শিশুর মৃত্যু: টিকার সংকট ও রাষ্ট্রীয় উদাসীনতার প্রতিবাদে না’গঞ্জে ছাত্র ফ্রন্টের সমাবেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আমাদের জেন্ডার ইস্যু বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ –  সফিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ 🪪
শ্রম  ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রির চাকা চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মালিকদের যেমন লোকসান হবে তেমনি শ্রমিকরাও কাজ হারিয়ে বেকার হয়ে পরবে।  ইতিমধ্যে আমাদের দেশ থেকে অনেক অর্ডার চলে গেছে, ক্রিসমাসের অর্ডার বেশিরভাগই চলে গেছে। পাশাপাশি আন্দোলনের সময় অনেকদিন ইন্ডাস্ট্রি বন্ধ ছিল। এছাড়াও গ্যাস ও বিদ্যুতের সমস্যা রয়েছে। এগুলো মেনে নিয়েই আমাদের এগোতে হবে।
সোমবার (১৬ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর চাষহাড়ায় বিকেএমইএ’র ভবনে বিকেএমইএ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দাবি হলো বেতন বাড়ানোর, এখানে মজুরি বোর্ড আছে। এটা দেখতে হবে। তবে এটার জন্য রাস্তা বন্ধ করে দিলে তো সমাধান হবে না। তিনি বলেন, এখানে মেরিটের ওপর ভিত্তি করে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। আমাদের জেন্ডার ইস্যু বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে পিছিয়ে পড়া নারীরা কাজ করছেন। এটা বায়ারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।সফিকুজ্জামান বলেন, শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আমরা টিসিবির সঙ্গে পণ্য বিক্রি বাড়ানো সহ প্রণোদনার মতো ব্যবস্থা করছি। এখানে অনেক দাবি এসেছে। আমরা এগুলো প্রক্রিয়া অনুযায়ী করব। আবার অনেক দাবি আছে অযৌক্তিক। এটাও ঠিক না।তিনি বলেন, আমি মালিকপক্ষকে নিয়ে হতাশ। আমাদের শ্রমিক প্রতিনিধিদের কথা শোনার ধৈর্য্য না থাকলে তো এটা সমাধান হবে না। সুতরাং কথা শুনতে হবে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের অনেক বিভেদ রয়েছে। আমাদের এ সকল জায়গায় ফোকাস করা দরকার।সফিকুজ্জামান বলেন, ৫ই আগস্টের পর অনেক বড় বড় মালিক পালিয়ে গেছে, আইনের আওতায় চলে এসেছে। সেখানে বেতন নিয়ে সমস্যা হচ্ছে। প্রথমে বেক্সিমকো থেকে এ সমস্যা শুরু হয়। এটা সরকার ইতিমধ্যে একটি ফান্ড তৈরি করে সমাধান করেছে। আমি মনে করি এগুলো বড় কোনো সমস্যা না।আপনাদের যত আবেদন রয়েছে, আমাদের একটি কমিটি রয়েছে এখানে। ইতি মধ্যে আমার কাছে ১৩৮টি অভিযোগ রয়েছে। প্রতিটি অভিযোগ আমরা খতিয়ে দেখব। যারা এ ঘটনাগুলো ঘটিয়েছেন আমি শ্রমিক নেতাদের বলব ফৌজদারি অপরাধকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। যারা আগুন দিয়েছে তাদের ধরলে আপনারা ব্যারিকেড দিয়ে বলবেন ছেড়ে দিতে, সেটা করা যাবে না।এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা সহ বায়াররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এখানেও অনেক কমিটি পলিটিসাইজ হয়ে গেছে। আমরা এগুলো সংস্কার করব। যে কোনো সময় আপনারা পরামর্শ দেবেন। আমরা আইনগতভাবে আপনাদের সহায়তা দেব। এক হাজারেরও বেশি মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা কিন্তু গুলির সামনে দাঁড়ানোর সাহস করতাম না, কিন্তু তারা করেছে। ওরা আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে।

এসময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সেনাবাহিনীর নারায়ণগঞ্জ জেলার কমান্ডিং অফিসার লে. কর্নেল আতিক, বিএনপির নির্বাহী কমিটি সদস্য  ও বিকেএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল আলম , নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মাসুদুজ্জামান সহ প্রমুখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102