বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

স্বাধীনচিত্তে মানবিক উৎসব করল মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৭৭ 🪪
আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বাধীন চিত্তে মানবিক উৎসব করেছে মানব কল্যাণ পরিষদ। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে স্বেচ্ছাসেবক, উদ্যোক্তাসহ সদস্য ও কর্মীদের নিয়ে গত ১১ আগষ্ট বিকেলে এই উৎসব অনুষ্ঠিত হয়।
মানবিক মূল্যবোধের এই উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। আত্মপ্রত্যয়ী নারী জাকিয়া সুলতানা জিনিয়ার সাবলীল উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক সচিব বুবলী আক্তার। আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় সাহিত্য-সাংস্কৃতিক ভাব বিনিময়ে সৃজনশীলতায় আত্মনির্ভরশীল হওয়ার দৃঢ় প্রত্যয়ে অনুভুতি প্রকাশ করেন বিউটি মেকওভার আর্টিষ্ট সামিয়া রহমান, খাদিজা আক্তার তিন্নি, ফেরদৌসি আক্তার দিপা, কবি রুনু সিদ্দিক, কবি হাজী মোঃ সিরাজুল ইসলাম, সমাজসেবক মোঃ শফিকুর রহমান শফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমামসহ সংগীত পরিবেশেন করেন পপি সুলতানা, রোকসানা পারভীন পিংকি, শান্তনা ইসলাম, সানজিদা লিমা, রিয়া খান এবং আরো কৃতজ্ঞতায় বক্তব্য রাখেন ফুড ট্রেইনার আব্রাউল আজিজ, কবি সাদিয়া আফরিন তমা, এনসিসি’র যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি সহ অন্যান্য।অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা উপহার বিতরণ করে সামাজিক সচেতনতা ও মানবিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়সহ আত্মকর্মসংস্থানের লক্ষে যুব প্রশিক্ষণের দ্বার উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা করে মানব কল্যাণ পরিষদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102