বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

রূপগঞ্জে বিসমিল্লাহ আড়ৎদারদের মানববন্ধন বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২০৪ 🪪

নারায়ণগঞ্জ রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকার বিসমিল্লাহ আড়ৎদারদের উপর চাপ সৃষ্টি, ভয়ভীতি ও জিম্মি করে ক্যাসিনোকান্ডের সেলিম প্রধান ও তার সন্ত্রাসী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানব বন্ধন-বিক্ষোভ মিছিল করেছে আড়তদাররা।

রবিবার ২৬ মে দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় তারা এ মানববন্ধন করে।

মানববন্ধন পূর্বক বিসমিল্লাহ আড়ৎতের মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন,আড়ৎতের পরিচালক আইয়ুব আলী,ব্যবস্থাপক মামুনুর রহমান,
আড়ৎদার আল আমিন,মাহবুব আলম,কাজল হোসেন,কবির হোসেন,আইয়ুব খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিসমিল্লাহ প্রধান আড়ত ও জাপান-বাংলা আড়তের নামে আড়ত দারদের কাছ থেকে অবৈধভাবে ক্যাসিনো কান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে।

চুক্তি ভঙ্গ করে জমির মালিক ক্যাসিনো কান্ডের সেলিম প্রধান বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত লাভজনক হওয়ায় চুক্তিভঙ্গ করে জমির মালিক ক্যাসিনো কান্ডের সেলিম প্রধান ও তার নিয়োজিত সন্ত্রাসীরা আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে।পাইকারি কাঁচা বাজার ও ফলের আড়ত, মুদিমনোহরী, আদা,রসুন,পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে।

আড়ৎ দারকে জিম্মি করে ১০ হাজার টাকা থেকে ৫০হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করেছে। আড়তের কয়েকটি দোকানের ক্যাশবাক্স ভাংচুর করে লুটপাট করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102