মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত  

বিসিডিএস নির্বাচনে শাহজালাল বাচ্চু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪৭৭ 🪪
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক ঐক্য পরিষদের শাহজালাল বাচ্চু প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (৯ মে) দুপুরে ফতুল্লার রামারবাগস্থ আমন্ত্রণ কমিটিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী দিনে ঔষধ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নিজেদের পক্ষে ভোট চান।বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস. এম. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন-ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতা ও প্যানেল প্রধান শাহজালাল বাচ্চু সিআইপি।

ঔ-ই সময় আরও উপস্থিত ছিলেন- পরিচালক প্রার্থী আনোয়ার হোসেন মিরধা বেলু, মোঃ দ্বীন আলী, শাহজাহান খাঁন, ইকবাল লস্কর, মোঃ তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, মেজবাহুল আলম, সি. এম. জাকারিয়া, মোঃ মহসীন আলী পাটোয়ারী, নুরুল ইসলাম মজুমদার সবুজ, মোঃ আবু কাউসার, কাজী নাসির উদ্দিন, মিয়া শরিফুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জুয়েল’র সঞ্চালনায় অনুষ্ঠানটিতে এ সময় আরও বক্তব্য রাখেন- আওলাদ হোসেন, হাফিজুর রহমান খোকা, মাসুম হোসেন, মনির হোসেন, মিজানুর রহমান, নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি এস. এম. এইচ. টিটু প্রমূখ।

আগামী ২০ মে বাংলাদেশের তৃণমূল ঔষধ ব্যবসায়ীদের সংগঠন- বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নির্বাচন। এ দিন সারাদেশে প্রায় ১৬ হাজার ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102