মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৩৬ 🪪

সহিংসতার রাজনীতিমুক্ত দেশ গড়ার দাবিতে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি

২১ নভেম্বর সকালে হরতাল-অবরোধমুক্ত রাজনীতির আহবান জানিয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যন চন্দন চন্দ্র সেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচনের আগে হরতাল-অবরোধ-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের রাজনীতি চাই। আমরা রাজনৈতিক সহিংসতা থেকে মুক্তি চাই। প্রতিটা দিন নির্মমতার রাজনীতিতে এগিয়ে চলছে দেশ। আমরা রাজনীতির নামে মানুষের কষ্ট বৃদ্ধি-দ্রব্যমূল্য বৃদ্ধির রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেয়া হরতাল-অবরোধ থেকে দেশ-সমাজ-জাতিকে মুক্তি দেয়ার পক্ষে। আর তাই চাই, পুলিশ-প্রশাসন ও বিরোধী রাজনৈতিক প্লাটফর্মগুলো আমজনতার কথা ভেবে ভয়ংকর রাজনৈতিক কর্মসূচি কোনভাবেই যেন না হতে পারে, সেই দিকে দৃষ্টি দেবে। তা না হলে  আজ যেমন হরতাল-অবরোধকারী ও পুলিশ-প্রশাসনের উপর থেকে আমজনতার আস্থা উঠে গেছে, তেমন আগামীতে তা আরো দৃঢ় হবে যা আমাদের কারোই কাম্য নয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102