বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, নিজের বিপদ ডেকে আনবেন না’: এড. আলমগীর ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার সংসদীয় দুই কমিটির সদস্য হওয়ায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপিকে চেম্বার পরিচালক তনুর অভিনন্দন ‎না’গঞ্জের লাখো যাত্রীকে জিম্মি করে, নিজেদের পকেট ভারী করাই পরিবহন মাফিয়াদের লক্ষ্য: তাহমিদ আনোয়ার ব্যবসায়ী সোহাগের অস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়ে ইতিহাস গড়লেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনন্দধাম সামাজিক সংগঠন নেতৃবৃন্দ 

ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র ও মাদকসহ ১৫টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি সেলিম ওরফে ‘কসাই সেলিম’কে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম ওই এলাকার নাসির কসাইয়ের ছেলে। তিনি স্থানীয় অপরাধজগতের আলোচিত ‘জাহিদ বাহিনী’র প্রধান জাহিদের অন্যতম শীর্ষ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা কসাই সেলিম মাসদাইর বাজার এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম, রফিকুল ইসলাম (বিপিএম) এবং নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের দলটি চারদিক ঘিরে ফেলে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে চাঞ্চল্যকর ইমন হত্যা মামলা, অবৈধ অস্ত্র রাখা, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টির বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম জানান, “সেলিম এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরেই নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসদাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, “অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জাহিদ বাহিনীর প্রধান জাহিদসহ অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102