রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ 🪪

পরিকল্পিত নাশকতা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আরিফুর রহমান আরিফ ও মেহেদী হাসান শ্যামলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারি অ্যাসোসিয়েশন কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হন।

সেখান থেকে আরিফুর রহমান আরিফ ও মেহেদী হাসান শ্যামল নেতাকর্মী নিয়ে মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে সুসংগঠিত ও সুশৃঙ্খল বিক্ষোভ মিছিলে যোগদেয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির মূল কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দেয়। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

নেতাকর্মীরা জানান, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দলের সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করতে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের পাশে কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা কবির হোসেন খোকন, রাসেল প্রধান, মীর শাহাদাত হোসেন জনি, আকাশ, শিমু, আব্দুল আহাদ, আনোয়ার হোসেন আনু, সজিব হোসেন, মামুন, বিল্লাল, জাবের, পলক, আলি আকবর, হাফিজুলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102