সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে?

ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। কর্মসূচিতে মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীরাও অংশ নেন। পরে মিছিলকারীদের একটি অংশ মুসলিমনগর সাত ভাই মার্কেটের পেছনে মাদকের আস্তানা হিসেবে অভিযোগ করা একটি পরিত্যক্ত/টিনের ঘরে ভাঙচুর চালায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর সাত ভাই মার্কেটের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাত ভাই মার্কেট ও বারেক মার্কেটের ব্যবসায়ী এবং স্থানীয় এলাকাবাসী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে বক্তারা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, মুসলিমনগর সাত ভাই মার্কেটের পেছনে একটি বাড়ি দখল করে মাদক সেবনের নিরাপদ স্থান তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের যাতায়াতের কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন বলে অভিযোগ করেন তারা।

সমাবেশ শেষে মিছিল নিয়ে ওই স্থানে গিয়ে বিক্ষোভকারীরা কথিত মাদকের আস্তানা হিসেবে চিহ্নিত একটি টিনের ঘরে ভাঙচুর চালিয়ে তা ঘুরিয়ে দেন। পরে মিছিলটি কথিত মাদক ব্যবসায়ী পায়েলের বাড়ির দিকে এগিয়ে গেলে স্থানীয়ভাবে বাধার মুখে পড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পায়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তারা পায়েলসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মাদক ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক আব্দুল বাতেল, আবুল কাশেম, আব্দুল মমিন, আনোয়ার হোসেন, আজিজ মাস্টার, বিল্লাল হোসেন, আলম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102