শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন

নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ 🪪
শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ‘একজন শিক্ষক, একজন দায়ী’ শীর্ষক এক মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “একজন শিক্ষক কেবল পাঠদানকারী নন, বরং তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর। শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের দাওয়াতি মানসিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​প্রোগ্রামে শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শিক চেতনা জোরদার করার ওপর বিশেষ আলোকপাত করা হয়। ‘একজন শিক্ষক, একজন দায়ী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষকরা নিজেদের ব্যক্তিগত দ্বীনি উন্নয়ন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102