শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ 🪪
আজ ২৪ সেপ্টেম্বর,  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯৪ তম আত্মাহুতি দিবস উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এই সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্ন, প্রভাতী আক্তার, লাগারথা লিথি, মাহিম।

নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদ ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহান বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালের এই দিনে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন তিনি। কোনভাবেই ব্রিটিশ সাম্রাজ্যের কাছে মাথানত নয়, তার জন্য  বীরত্বের সাথে আত্মাহুতি দেন । প্রীতিলতা ছিলেন শোষণের বিরুদ্ধে এক  অগ্নিস্ফুলিঙ্গ। যে ক্লাবের বাইরে লেখা ছিল ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ, প্রীতিলতা তাঁর সাহসী স্কোয়াড নিয়ে সেই বর্ণবাদী ও বৈষম্যমূলক আস্তানায় আঘাত হেনেছিলেন। যখন তিনি ঔপনিবেশিক পুলিশের হাতে অবরুদ্ধ হন, তখন শত্রুর কাছে আত্মসমর্পণ না করে পটাসিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মদানের পথ বেছে নেন। তাঁর এই আত্মত্যাগ প্রমাণ করেছিল যে, দেশের স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই।

নেতৃবৃন্দ  বলেন, যে বৈষম্যহীন ও স্বাধীন স্বদেশের স্বপ্ন নিয়ে প্রীতিলতারা জীবন উৎসর্গ করেছিলেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমান সমাজব্যবস্থায় সাম্রাজ্যবাদী শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন এবং নারীর ওপর সহিংসতা ও নিপীড়ন অব্যাহত রয়েছে। প্রীতিলতার জীবন ও সংগ্রাম আমাদের শিক্ষা দেয় কীভাবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে দাঁড়িয়ে নিজের জীবন বাজি রেখে লড়াই করতে হয়।

নেতৃবৃন্দ আরো বলেন,  শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলনে প্রীতিলতার বিপ্লবী চেতনা আমাদের কাছে অনুপ্রেরণা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102