মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত  

‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ 🪪
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে অযৌক্তিক ভাবে বাড়িয়ে ৬০ টাকা করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ইতোমধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে পরিবহন ভাড়া বৃদ্ধি হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। বিশেষ করে কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিক ভাবে বাসভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মনে করে।
‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ পরিস্কার ভাবে বলে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার কর‍তে হবে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক সকল পক্ষকে, বৈঠকের মধ্য দিয়ে জ্বালানি সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে যথাযথ উদ্যোগ গ্রহণ করার আহবান জানায়। সে সাথে শহরের সকল রাজনৈতিক, প্রগতিশীল দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বাস ভাড়া বৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান জানান দেয়ার আহবান জানায়।।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102