মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত এতিম শতাধিক কোমলমতি শিশুর মাঝে বিনামূল্যে উন্নতমানের স্কুল ব্যাগ ও এক বছরের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিনের উদ্যাগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
​রোববার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
​উপহার প্রদানকালে এইচ এম নাসির উদ্দিন বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সুবিধাবঞ্চিত কোনো শিশু যেন শিক্ষার আনন্দ ও আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতিটি সুনাগরিকের উচিত এসব শিশুর পাশে দাঁড়ানো। ১৩ নম্বর ওয়ার্ডকে একটি সুশিক্ষিত, মানবিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সবসময় জনগণের সেবায় নিবেদিত থাকব।”
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুবিধাভোগী শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। একটি করে নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ দেখা যায়। সুধীসমাজ কাউন্সিলর প্রার্থীর এমন শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102