শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ 🪪

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেছেন, “সচেতনতাই মূল লক্ষ্য। প্রত্যেককে নিজের পরিবার ও নিজ আঙ্গিনা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে সজাগ থাকতে হবে।”

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বন্দর খেয়াঘাটের পূর্ব পারে ঘাটসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, ব্লিচিং পাউডার ছিটানো এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম সজল বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সাত দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে তারা বন্দর খেয়াঘাট এলাকায় এসেছেন। এখানকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা ও পানির কারণে মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হচ্ছে। এসব স্থান পরিষ্কার করার পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটানো, ঝাড়ু দিয়ে ময়লা অপসারণ এবং মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করার যে নির্দেশনা আমরা পেয়েছি, তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মানুষের পাশে দাঁড়ানো এবং জনসচেতনতা সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য।”

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সজল বলেন, যেসব স্থানে ডেঙ্গু মশা বিস্তার লাভ করতে পারে, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আঙিনা, আশপাশের পরিবেশ এবং পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গুর কারণে মানুষের জীবনে যে অপূরণীয় ক্ষতি হয়, তা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, “আমরা সবাইকে এই সচেতনতামূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। শুধু কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিক সচেতন হলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।”

সজল বলেন, জনগণের কল্যাণে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ভবিষ্যতেও মাঠে থেকে কাজ করে যাবেন। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক সমাজ গঠনে তারা নিজেদের নিয়োজিত রাখবেন।

এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102