শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

বিএনপি- জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ভিপি বাদলের নেতৃত্বে শান্তি মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪১১ 🪪

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে নারায়াণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো শহিদ বাদল এর নেতৃত্বে আলেচন ও শান্তি মিছিল এবং অনুষ্ঠিত হয়েছে

বুধবার ( ১ নভেম্বর) দুপুরে শহরের ২ নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা ও পরে শহরে শান্তি মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন,বিএনপির তিন দিনের অবরোধ ঠেকাতে সকাল থেকে প্রত্যেকটি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। মহাসড়কে যানবাহন যাতে নিরাপদ চলতে পারে তার জন্য নেতাকর্মীরা প্রস্তুত আছে। এ সময় তিনি বিভিন্ন ব্যবসায়ীদের খোঁজখবর নেন।

আলোচনা ও শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন রানা,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,নুরু শিকদার এডভোকেট জসিম উদ্দিন,কবির হোসেন প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102