বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রেজা রিপনের অভিনন্দন এড. টিপু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে প্রশিক্ষণ আদালত পৃথকীকরণের প্রস্তাবে নারায়ণগঞ্জ আইনজীবীদের প্রতিবাদ ও বিকল্প প্রস্তাবে সংবাদ সম্মেলন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি: থানায় মহানগর বিএনপি নেতা এড. টিপুর জিডি এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জাকির খানকে নিয়ে এড.টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন বিএনপি নেতা জাকির আহমেদ জাকির খানকে নিয়ে এড. টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ মহানগর প্রজন্ম দল নেতা অপুর ডেঙ্গু রুখতে বি এম ইউনিয়ন স্কুলে এনসিসি প্রশাসকের সচেতনতামূলক প্রচারণা

তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি: থানায় মহানগর বিএনপি নেতা এড. টিপুর জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪১ 🪪

নিজের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার এবং ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি এই জিডি দায়ের করেন। জিডিতে তিনি ডিজিটাল মাধ্যমে অপপ্রচার এবং সরাসরি হুমকির প্রতিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জিডিতে আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, গত ৮ আগস্ট থেকে তাঁর নিজস্ব ফেসবুক আইডির নাম ও পরিচয় ব্যবহার করে কয়েকটি ভুয়া আইডি তৈরি করা হয়েছে। এসব আইডি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির বিরুদ্ধে অশ্লীল, অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ছবি প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং এটি তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার একটি গভীর ষড়যন্ত্র।

এ ছাড়া জিডিতে তিনি আরও উল্লেখ করেন, দুটি ভিন্ন মোবাইল নম্বর থেকে সোহানুর রহমান শুভ্র ও মিরাজুল ইসলাম রাতুল নামে দুই ব্যক্তি তাঁকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। জিডিতে অভিযুক্তদের ‘শামীম ওসমান গ্রুপের সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছেন টিপু।

আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো এবং ফোনে হুমকি দেওয়ার ঘটনার মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। মূলত একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই অপতৎপরতা চালাচ্ছে।

বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখতে এবং অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102