বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রেজা রিপনের অভিনন্দন এড. টিপু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে প্রশিক্ষণ আদালত পৃথকীকরণের প্রস্তাবে নারায়ণগঞ্জ আইনজীবীদের প্রতিবাদ ও বিকল্প প্রস্তাবে সংবাদ সম্মেলন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি: থানায় মহানগর বিএনপি নেতা এড. টিপুর জিডি এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জাকির খানকে নিয়ে এড.টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন বিএনপি নেতা জাকির আহমেদ জাকির খানকে নিয়ে এড. টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ মহানগর প্রজন্ম দল নেতা অপুর ডেঙ্গু রুখতে বি এম ইউনিয়ন স্কুলে এনসিসি প্রশাসকের সচেতনতামূলক প্রচারণা

এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৬ 🪪

অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বাধীনতা নিশ্চিতে কাজ করা আন্তর্জাতিক সংগঠন News Portal Journalist Association – NPJA এর বাংলাদেশ কমিটির উপদেষ্টা প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক খবরের পাতা_ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

বোধবার ১৯-৮-২৬ ইং যুক্তরাষ্ট্র কর্তৃক নিবন্ধিত NPJA’র কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেফারেন্স নম্বর: NPJA/BD/Adv/2026/003।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের পেশাগত স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কমিটিকে কৌশলগত দিকনির্দেশনা, পেশাদার ও বস্তুনিষ্ঠ সংবাদে পরামর্শ প্রদান সহ সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার জন্য উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে।

নিয়োগের বিষয়ে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, অনলাইন সাংবাদিকতা এখন দেশের গণমাধ্যমের অন্যতম শক্তিশালী অংশ। ডিজিটাল যুগে পোর্টাল সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। NPJA’র মাধ্যমে তাদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিতে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আশা করি বাংলাদেশ কমিটি সাংবাদিকদের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংগঠনের প্রধান কার্যালয় ব্রিজপোর্ট, কানেকটিকাট এবং নিউ ইয়র্কে অফিস রয়েছে। বাংলাদেশ কমিটির পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন NPJA’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকূল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান আরিফ।

সংগঠন সূত্রে জানা গেছে, NPJA বিশ্বব্যাপী নিউজ পোর্টাল সাংবাদিকদের নেটওয়ার্কিং, প্রশিক্ষণ ও আইনি সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশ কমিটির উপদেষ্টা প্যানেল গঠনের মাধ্যমে দেশের অনলাইন সাংবাদিকদের জন্য আরও সংগঠিত প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102