বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার ছবি ব্যবহার করে ফেক আইডিতে অপপ্রচারের আশঙ্কা, নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান এড. টিপুর কাঁচপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল-আমীনের গণসংযোগ 

চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়- আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৭ 🪪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)  ২নং ওয়ার্ডের সানারপাড় বটতলা এলাকায় আত্ম-মানবতার সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর প্রার্থী মুহাম্মাদ জামাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (১৮ আগস্ট) এই মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।
​দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যাদের চোখে ছানি কিংবা অন্যান্য জটিল সমস্যা ধরা পড়েছে, তাদের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকেই সেবা নিতে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত ভিড় লক্ষ করা যায়।
​২ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা অত্যন্ত মহৎ কাজ। সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করবে। একটি সুস্থ সমাজ গঠনে বিত্তবান ও সেবাব্রতীদের এভাবে এগিয়ে আসা প্রয়োজন।”
​এসময় অনুষ্ঠানে মুহাম্মাদ জামাল হোসাইন বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। একটি সুন্দর, মানবিক ও সেবামুখী ২ নং ওয়ার্ড গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাব, ইনশাআল্লাহ।”
​ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমান, এনায়েতুল্লাহ, সাজ্জাদ হোসাইন ও মাওলানা আবু ইউসুফসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102