সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত

বন্দরে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ যুবক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৭৭ 🪪
নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি পিস্তল  ও দুই রাউন্ড গুলি সহ ৪ যুবককে গ্রেফতার  করেছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জ জেলার বন্দর থানার চানপুর দক্ষিন পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের পুত্র রুবেল প্রধান(৩২), একই থানার  চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের পুত্র নাঈমুর রহমান (২৪), চানপুর দক্ষিন পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র ওমর ফারুখ (৩৮) ও মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ ফারুক(২৭)।
শনিবার(২৮ অক্টোবর) রাতে  তাদের কে বন্দর থানার মদনপুরের  চানপুরস্থ জামালউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সুজন ও ইমরান ভূইয়া নামের অপর দুই যুবক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত  সাড়ে দশটার দিকে  জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শাহী,পরিদর্শক আশিক ইমরান,সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার চানপুরস্থ জামাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে রুবেল প্রধান,নাঈমুর রহমান,ওমর ফারুখ ও মোঃ ফারুখ কে একটি বিদেশী পিস্তল এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102