রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল  জুলাই অভ্যুত্থানের চেতনা দেশ বিক্রি হবে না, বৈষম্য থাকবে না বন্দরে পত্রিকার হকার সোহেলকে রড দিয়ে পিটিয়ে জখম নারায়ণগঞ্জে কেক কাটা ও খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন পালন আত্মপ্রকাশের পর থেকে শ্রমিক অধিকার রক্ষায় আরও বিস্তৃত হচ্ছে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অধিকার ফেডারেশন’ জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি: কাল শহিদ মিনারে ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন সেঞ্চুরি অ্যাপারেলস অবিলম্বে চালুর দাবিতে নাগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ: বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ফতুল্লায় কাভার্ড ভ্যানচাপায় মাদ্রাসাছাত্র নিহত: ভুক্তভোগী পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ক্ষোভ ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সময়ের দাবি নারায়ণগঞ্জে নেতৃত্বের শূন্যতা পূরণে, কাজী মনিরুজ্জামানের মতো নেতৃত্বের মূল্যায়ন

ফতুল্লায় কাভার্ড ভ্যানচাপায় মাদ্রাসাছাত্র নিহত: ভুক্তভোগী পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬১ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ঘাটে শাহ সিমেন্টের একটি বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র হাবিব হাসান (১৫) নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
​৩১ জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল নিহতের বাসায় যান। তারা শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
​পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার এবং জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। জামায়াত নেতৃবৃন্দ এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে, ফতুল্লায় বেপরোয়া গতিতে চালানো শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চাপায় হাবিব হাসানের মর্মান্তিক মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পরপরই একটি প্রভাবশালী মহল পুরো ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং অপরাধীদের আড়াল করতে পর্দার আড়ালে মোটা অঙ্কের টাকার দরকষাকষি ও সমঝোতার চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
​একটি নিষ্পাপ শিশুর প্রাণহানির ঘটনাকে এভাবে অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের দাবি, কোনো ধরনের অনৈতিক সমঝোতা নয়, বরং বেপরোয়া গাড়ি চালককে অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102