শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার

রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোর রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বিশেষ নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (সি জোন) অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল ভোর ৪টা ৫০ মিনিটের দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল সংলগ্ন জনৈক কবির মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন— মোঃ সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মোঃ রাশেদুল ইসলাম (২৪) এবং মোঃ নাইমুর রহমান (২৬)। উদ্ধারকৃত মাদকের মোট ওজন ৫০ গ্রাম।

অভিযান শেষে জব্দকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে এবং অপরাধ দমনে ডিবির এ ধরনের বিশেষ অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102