মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে যুবলীগ নেতা শাহীন ও মামুনের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ 🪪

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে যুবলীগ নেতা শাহীন ও মামুনের যোগদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার ও আশ্রাফ মামুন পাঠানের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে যোগদান।

বুধবার ( ১৮ অক্টোবর ) সকালে শহরের ২ নং রেলগেট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এই আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তারা নেতাকর্মী নিয়ে যোগদান করেন। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা কেককেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেন।

জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খবীর উদ্দিন, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দ্বীপ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লহ আল মামুন,সদর থান যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার সহ প্রমুখ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ হারান শিশু শেখ রাসেল। ওই সময় রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102