শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন অনলাইনে বিনিয়োগের ফাঁদ: ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুইজনকে গ্রেফতার করেছে না’গঞ্জ পিবিআই  পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন 

আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৫ 🪪

ফতুল্লার মাসদাইরে সিজান নিহতের ঘটনায় আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম-ওলামাদের নামে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মাসদাইর। শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা বৃহত্তর মাসদাইর এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন জুমার নামাজ শেষে মাসদাইর আল ফালাহ জামে মসজিদের সামনে থেকে শত শত এলাকাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি মাসদাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর পৌর কবরস্থানের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের নামে মামলা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “সিজান নিহতের ঘটনায় আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ ও সম্মানিত আলেম-ওলামাদের জড়িয়ে যে মামলা করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের এভাবে হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “অবিলম্বে আলেম-ওলামা ও নির্দোষ ব্যক্তিদের নাম এই মামলা থেকে প্রত্যাহার করতে হবে। যদি এই দাবি দ্রুত বাস্তবায়ন করা না হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102