শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন  গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সেলিম হোসেন দিপু নারায়ণগঞ্জে বিসিকে গার্মেন্টসে তালা: ব্যবস্থাপনা পরিচালকের সংবাদ সম্মেলন ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তুহিন এখনো ধরাছোঁয়ার বাইরে খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের ত্বকী হত্যার ১৬০ মাস: ‘এক দখলদার হটিয়ে অন্য দখলদার চাইনি’—নারায়ণগঞ্জে আলোক প্রজ্বলন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও বইয়ের মোড়ক উন্মোচন

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৫ 🪪
দেশ ও জাতির কল্যাণে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও সততার প্রমাণ দিতে হবে।
​ ৮ জুলাই বুধবার নারায়ণগঞ্জের মিশনপাড়া কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক ‘প্রীতি সমাবেশ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আব্দুল জব্বার।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আব্দুল জব্বার বলেন, প্রকৌশলীরা হলেন দেশের অবকাঠামোগত উন্নয়নের মূল কারিগর। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় নৈতিকতা ও সততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের ঊর্ধ্বে থেকে দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধাকে কাজে লাগানোর জন্য তিনি প্রকৌশলীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন,
​সমাবেশে উপস্থিত প্রকৌশলীবৃন্দ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের সততা ও নিষ্ঠার সাথে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত প্রীতি সমাবেশে সংগঠনের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102