শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন  গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সেলিম হোসেন দিপু নারায়ণগঞ্জে বিসিকে গার্মেন্টসে তালা: ব্যবস্থাপনা পরিচালকের সংবাদ সম্মেলন ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের সম্মতিতে উজ্জ্বলকে শুভকামনা জানালেন ইউনিয়নবাসী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তুহিন এখনো ধরাছোঁয়ার বাইরে খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের ত্বকী হত্যার ১৬০ মাস: ‘এক দখলদার হটিয়ে অন্য দখলদার চাইনি’—নারায়ণগঞ্জে আলোক প্রজ্বলন তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় ফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও বইয়ের মোড়ক উন্মোচন

গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সেলিম হোসেন দিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮০ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সেলিম হোসেন দিপু।

নির্বাচনে জয়লাভের পর থেকেই তাকে বিদ্যালয়ের সাধারণ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। একজন নিবেদিতপ্রাণ ও যোগ্য ব্যক্তি অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর মতে, মো. সেলিম হোসেন দিপু একজন সৎ, পরোপকারী ও দায়িত্বশীল মানুষ হিসেবে পরিচিত। তারা আশা প্রকাশ করেন, তার মেধা ও শ্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

শুভেচ্ছা বার্তায় স্থানীয়রা বলেন, “একজন যোগ্য ও আদর্শবান মানুষের হাতে আমাদের প্রাণের বিদ্যাপীঠের দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা বিশ্বাস করি, তার যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে।”

উল্লেখ্য, মো. সেলিম হোসেন দিপু বারদী ইউনিয়নের একজন পরিচিত মুখ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর বিশেষ সহকারী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

নিজের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত অভিভাবক সদস্য মো. সেলিম হোসেন দিপু বলেন, “আমাকে এই সম্মানের স্থানে বসানোর জন্য আমি সকল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করে যাবো।”

তিনি তার নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102