রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাধা ও মারধর: কাদির ও জসিম বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তৃণমূলের: জোসেফ ইস্যুতে কেন্দ্রীয় যুবদলের তথ্য যাচাইয়ের দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের নেতৃত্বে নারায়ণগঞ্জে ৫০ হাজার বৃক্ষরোপণ অভিযান শুরু “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জেলা গার্মেন্টস শ্রমিক দল নেতা ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন বন্দরের রসুলবাগ এলাকার মাদক বিরোধী কমিটির সভাপতি এমদাদ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও গণ সংবর্ধনা অনুষ্ঠিত নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা মো.রহমত উল্লাহর ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা হামিদুর রহমান সুমনের অভিনন্দন নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জেলা যুবদল নেতা শাহেদ হাসানের অভিনন্দন

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা মো.রহমত উল্লাহর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৪ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রহমত উল্লাহ।

শনিবার (১৩ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মো. রহমত উল্লাহ।

শুভেচ্ছা বিনিময়কালে মো.রহমত উল্লাহ বলেন, “মাসুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জের রাজপথের একজন লড়াকু ও নিবেদিতপ্রাণ জননেতা। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন যোগ্য ও দূরদর্শী ব্যক্তিকে দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পান, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে—এটাই আমাদের বিশ্বাস। আমি তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে নিয়মিত অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102