মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সদর উপজেলায় ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ শুরু ‎বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার মানববন্ধন  জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ রুখতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায়

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৬ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।

সোমবার (০৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক নুসরাত ফাতেমা দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান -এর এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন।

অধ্যাপক নুসরাত ফাতেমা শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক হিসেবে (২০০৩–২০১৩) দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কাউন্সিল সদস্য, ইতিহাস একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইতিহাস পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক ও যুগ্ম কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সোনারগাঁয়ের বিশিষ্ট চিকিৎসক ডা. রুস্তম আলী ভূঁইয়া এবং সাবেক সংসদ সদস্য গুলবদন বেগমের পুত্রবধূ। তাঁর স্বামী সোনারগাঁ কাজী ফজলুর হক উইমেন্স কলেজেের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।

এদিকে, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এই পরিবারটি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। তাঁর ভাসুর কামরুজ্জামান ভূইয়া মাসুম অতীতেও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে অধ্যাপক নুসরাত ফাতেমার নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102