বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ

যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭০ 🪪

শিক্ষার্থীদের যুক্তিবাদী, সহনশীল ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’। ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ স্লোগানে আগামী ১৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে চলবে এই উৎসব।

এ উপলক্ষে সোমবার (৮ জুন ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে গঠিত কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

এবারের বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: _“Climate Resilient Campus Initiative Towards Safe, Sustainable & Smart Educational Institutions”_। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন করতে এবং নিরাপদ, টেকসই ও স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার বার্তা পৌঁছে দিতেই এই থিম বেছে নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করে। তারা কথা বলার সাহস পায়, অন্যের মতকে সম্মান করতে শেখে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে যুক্তিনির্ভর ও বিশ্লেষণী দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিতর্ক উৎসব বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় বিতর্ক উৎসবের ভেন্যু, অংশগ্রহণকারী দল নির্বাচন পদ্ধতি, বিচারক প্যানেল গঠন, পুরস্কার ও প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে: Ekattor TV, The Daily Star এবং Bangla Vision। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘লজিক অফ বাংলাদেশ’।

উপজেলা প্রশাসন জানায়, বিতর্ক উৎসব-২০২৬ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করা হবে। একইসঙ্গে জলবায়ু সহনশীল ক্যাম্পাস গড়ার বার্তা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102