মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সদর উপজেলায় ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ শুরু ‎বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার মানববন্ধন  জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ রুখতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায়

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ রুখতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৯ 🪪

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার করা হচ্ছে ।

ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সরেজমিনে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও এডিস মশার বংশবিস্তার রোধে আগেভাগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং হবে। একইসঙ্গে স্থানীয় জনগণকে ড্রেনে ময়লা না ফেলার জন্য সচেতন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে। নাগরিকদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102