রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার গভীর নলকূপের ট্যাক্স নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল: সিটি প্রশাসক সাখাওয়াত  ১৩ বছরেও মেলেনি চার্জশিট: ত্বকী হত্যার ১৫৯ মাস উপলক্ষে কাল আলোক প্রজ্বালন কর্মসূচি নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা  সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার; পাঠানো হলো আদালতে “বাবাকে পিটিয়ে হত্যার বিচার চাই”  শিশু কন্যা ওয়াকিয়ার আর্তনাদ  সোনারগাঁয়ে তুচ্ছ বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি, যুবককে কুপিয়ে রক্তাক্ত সামাজিক অধিকার ফোরাম আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল 

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার; পাঠানো হলো আদালতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৩ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ জুন) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ৭নং ওয়ার্ড যুবলীগের ক্যাডার জীবন (৩৪), ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আলম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সোহেল (৪৪), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল মিয়া (৪৫) এবং ৮নং ওয়ার্ড যুবলীগ সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে এই ৫ জনকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবারই তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এই কঠোর আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102