বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯৩ 🪪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী শাখা। ৫ জুন শুক্রবার সন্ধ্যায় শহরের আন-নূর মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম উপদেষ্টা এম আব্দুল কাইয়ুম

​দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালামের পরিচালনায় এবং মহানগর সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন

​প্রধান অতিথির বক্তব্যে এম আব্দুল কাইয়ুম বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ার চেতনা ছড়িয়ে দিতে হবে।”

​অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য এ্যাডভোকেট তমিজউদ্দিন। তিনি জাতীয় কবির সাহিত্যকর্ম ও জীবনের নানা দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

​এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  (বিশিষ্ট নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব) জাহাঙ্গীর কবির পোকন, শিল্পী মনিরুল আলম,আনিসুজ্জামান, আবুল হোসেন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, বর্তমান অবক্ষয়মুখী সমাজে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে কবির জনপ্রিয় কবিতা ও গান পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102