রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপনসহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার খন্দকারের গভীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা সেলিম হোসেন দিপুর শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর গভীর শ্রদ্ধা নিবেদন  শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর শ্রদ্ধা মানবিক কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করবে নারায়ণগঞ্জ জেলা যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এড. আসমা হেলেন বিথীর গভীর শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এড. সামছুন নূর বাঁধনের বিনম্র শ্রদ্ধা

শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৫ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩০ মে) বাদ জোহর নগরীর দেওভোগ এলাকার ঐতিহ্যবাহী সাকিম আলী জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের  দ্বীর্ঘায়ূ ও মুসলিম জাহানের সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান সেন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী সুমন মাহমুদ, যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং ছাত্রদল নেতা রাকিব রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি।

দোয়া ও মোনাজাত শেষে জাকির খানের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102