শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন অনলাইনে বিনিয়োগের ফাঁদ: ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুইজনকে গ্রেফতার করেছে না’গঞ্জ পিবিআই  পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এনডিএ চেয়ারম্যান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে: আব্দুল জব্বার ফতুল্লা’র আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন 

নারায়ণগঞ্জবাসীকে মহানগর কৃষকদল সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫৪ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব মাহমুদ ফয়সাল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ নিয়ে হাজির হয়। হযরত ইব্রাহিম (আঃ) এর অসীম ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে বিসর্জন দিতে। কোরবানির মূল শিক্ষা শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের হিংসা, বিদ্বেষ ও অহংকারকে কোরবানি দেওয়া।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকরাই এ দেশের প্রাণ। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা আমাদের অন্নের সংস্থান করেন। ঈদুল আজহার এই ত্যাগের মহিমা যেন আমাদের খেটে খাওয়া কৃষক ভাইদের জীবনে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটায়। আমরা যেন উৎসবের এই আনন্দটুকু সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগ করে নিতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।”

শুভেচ্ছা বার্তায় মাহমুদ ফয়সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনা করে  প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। তিনি মহানগর কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

পরিশেষে তিনি বলেন, “পবিত্র ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ত্যাগের মহিমায় ভাস্বর হোক প্রতিটি মানুষের জীবন। একইসাথে কোরবানির পর বর্জ্য অপসারণের মাধ্যমে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে সচেতন হওয়ার জন্য আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102