সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার জীবন: বারদীবাসীকে সেলিম হোসেন দিপু’র ঈদের শুভেচ্ছা ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে ফতুল্লাবাসীকে এড. খন্দকার আকতার হোসেনের ঈদ শুভেচ্ছা আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব ত্যাগের মহিমায় দেশবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রেজা রিপন ক্রোনী গ্রুপের ‘অবন্তি কালার’র শ্রমিকরা বকেয়া পরিশোধ, কারখানা চালু ও দুই কর্মকর্তার অপসারণ দাবিতে প্রধানমন্ত্রী ও ডিসিকে স্মারকলিপি দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতার প্রতিফলন: নারায়ণগঞ্জে রফিউর রাব্বি নগরীর নিউ জিমখানার পঞ্চায়েত কমিটির নাম ঘোষণা করলেন- বিভা হাসান সভাপতি ফারুক -সম্পাদক খোরশেদ ছিনতাইকারীদের বস সন্ত্রাসী সাব্বির বাহিনীর হামলায় তিনজন রক্তাক্ত ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন 

আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৫ 🪪

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি সহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসক মো: রায়হান কবির এক সাক্ষাৎকারে তিনি বলেন , কোরবানির চামড়া একটি জাতীয় সম্পদ। এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অসাধু চক্রের অপতৎপরতা প্রতিরোধে মাঠ পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

জনসচেতনতা:মসজিদে ও ঈদের জামাতের আগে পশু জবাই ও চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম নিয়ে সচেতনতামূলক প্রচার নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

লবণ বিতরণ ও সংরক্ষণ: মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ সরবরাহ এবং সংরক্ষণ প্রক্রিয়া যথাযথভাবে কার্যক্রম চালানো হচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা:কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত স্থানে পশু কোরবানিতে উৎসাহিত করা হচ্ছে।

বাজার মনিটরিং:সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তথ্যচিত্র প্রচার:বাণিজ্য মন্ত্রণালয় নির্মিত কোরবানি সংক্রান্ত সচেতনতামূলক টিভিসি ঈদের ৫ দিন আগে থেকে গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে জনবহুল এলাকা ও হাট-বাজারে প্রজেক্টর ও বিগ স্ক্রিনে প্রচার করা হচ্ছে।

পরিবহন নিয়ন্ত্রণ:ঈদের পর ৭ দিন চামড়া পরিবহন নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। অবৈধ মজুত ও পাচার রোধে সর্বাত্মক ব্যবস্থা দেওয়া হবে।

জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ জেলা বাসিকে আসন্ন ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান এবং পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ জেলা বাসি পালন করতে পারে তার সর্বাত্মক আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । তিনি বলেন, “চামড়া শিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত। সামান্য অসতর্কতায় বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে জাতীয় ক্ষতি হয়। এবার আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

তিনি আরও বলেন, “মৌসুমি ব্যবসায়ীদের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানাগুলো যাতে ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করা হবে। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন, পুলিশ, প্রাণিসম্পদ ও বাণিজ্য বিভাগ সমন্বিতভাবে মাঠে থাকবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও পৌরসভাগুলোকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102