বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে ফতুল্লাবাসীকে এড. খন্দকার আকতার হোসেনের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫৩ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আকতার হোসেন।

আজ সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট খন্দকার আকতার হোসেন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের এক অনন্য মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর মহান ত্যাগের আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমরা এই উৎসব পালন করি। কোরবানি মানে কেবল পশু জবেহ করা নয়, বরং নিজের ভেতরের সব অপশক্তি, অহংকার এবং পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হলো এর মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন আমরা সেই আনন্দে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষকে শামিল করতে পারি। ত্যাগের এই মহান দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি।”

বিএনপির এই নেতা নারায়ণগঞ্জ ও ফতুল্লা ইউনিয়নবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং আমাদের দেশকে সকল দুর্যোগ থেকে রক্ষা করেন।”

পরিশেষে তিনি সবাইকে পরিচ্ছন্নভাবে কোরবানি সম্পন্ন করে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102